• Jagla H M High School - Slide
  • Jagla H M High School - Slide
  • Jagla H M High School - Slide
 
আইডি কার্ড ও SMS
Md. Abdur Rajjak Momdol, Head Teacher

মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল

প্রধান শিক্ষক

জাগলা হেলাল উদ্দীন মেমোরিয়াল হাই স্কুল মাগুরা জেলার সদর উপজেলাধীন জগদল ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়। অত্রবিদ্যালয়টি ১৯৬৬ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবদি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি ঢাকা-খুলনা মহাসড়কের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে বর্তমান ৬২০ জন ছাত্র/ছাত্রী লেখাপড়া করে। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে। কাম্য সংখ্যক শিক্ষক, আসবাবপত্র, শৌচাগার ও সীমানা প্রাচীর আছে। প্রতি বছর জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ের পাশ করা শিক্ষার্থীরা প্রতি বছর বি.সি.এস, এডমিন সহকারী জজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষা ক্যাডার, কৃষি ক্যাডার সহ বিভিন্ন পেশায় যোগদান করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীতে অত্রবিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রাখছে। বিদ্যালয়টিতে নিয়মিত ম্যানেজিং কমিটি আছে। কোন মামলা মোকদ্দমা নাই।
আমি বিদ্যালয়টির সার্বিক মঙ্গল কামনা করি।